বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

গণভবনে মেয়র আইভী

নিউজটি শেয়ার করুন:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র আইভী। এসময় শেখ হাসিনা রেকর্ড পঞ্চমবার ও টানা চারবারের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে মেয়র আইভীকে বেশ উৎফুল্ল দেখা যায়। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন তিনি। এসময় বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনাও উপস্থিত ছিলেন। দীর্ঘসময় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জেরও খোঁজ খবর নিয়েছেন বলে একটি সূত্র জানায়।

২০২২ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে টানা তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। অপ্রতিরোধ্য আইভীর আজ ছিল হ্যাট্রিক জয়ের দুই বছর পূর্তি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
৬ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD