শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে পানিতে ডুবে জুনায়েত আলী নামে ছয় বছরের এক স্কুলছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুনায়েত ওই এলাকার আক্কাস আলী আলীর ছেলে ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় জুনায়েত।

স্কুলে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে আশপাশ এলাকায় খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছিল না।

দীর্ঘক্ষণ খোঁজার পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশে সুমনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD