শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অমর একুশে বইমেলায় কবি ও সাংবাদিক হীরার ‘জলরঙ নারী’

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র দ্বিতীয় কাব্যগ্রন্থ। বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘জলরঙ নারী’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০-এ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের লেখক প্রকাশের ৩৬নং স্টল ও কবিতাবাংলার ১৪৮নং স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানের একাত্তর প্রকাশনীর ৬৫৪নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন নাসরিন আক্তার।

কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা বলেন, প্রথম কাব্যগ্রন্থ। প্রথম সন্তানের মতোই। আমার অভিজ্ঞতা থেকে বলবো, কবিতা শুধু নয়, সাহিত্যের যেকোনো শাখার বইপত্র যদি মানসম্পন্ন না হয়, পাঠক তা কিনবেন না, পড়বেনও না। মানসম্পন্ন কবিতার পাঠকের অভাব নেই। এটা ঠিক, সাহিত্যের অন্যান্য শাখার চেয়ে কবিতার পাঠক খানিকটা কম হতে পারে। উপন্যাস আর কবিতা এক নয়। যেমন ব্যান্ডসংগীত আর উচ্চাঙ্গ সংগীত এক নয়। দুই শ্রেণির পাঠক ও শ্রোতা দুই রকমের।

কাজী আনিসুল হক হীরা বলেন, কবিতার বিক্রি কম হয়, এ কথা আংশিক সত্য। পুরোপুরি সত্য নয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, বইয়ের বিক্রি দিয়ে কখনো সাহিত্য বিচার করা ঠিক নয়। জনপ্রিয়তা সবাই চান বটে। সস্তা জনপ্রিয়তা অন্তত আমার কাম্য নয়। ফেসবুকের জনপ্রিয়তাকে পুঁজি করে অনেকে বই প্রকাশ করেন। তাদের বই বেশ বিক্রিও হয়। দিনশেষে তাদের বই কিনে অনেক পাঠককে আফসোস করতে শুনেছি, প্রতারিত হতে দেখেছি। কাজী আনিসুল হক হীরা ক্রেতা-পাঠকের উদ্দেশ্যে বলেন, চটকদার বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণা দেখে বই কিনবেন না। বইটি কেনার আগে অন্তত নেড়েচেড়ে দেখুন। খানিকটা চোখ বুলিয়ে তারপর বই কিনুন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD